টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

0 comments 53 views

কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা ও নোয়াপাড়া সীমান্তবর্তী আদমের জোড়া বেড়িবাঁধ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি।

আজ রাতে বিজিবির লেদা বিওপি ও নোয়াপাড়া বিশেষ ক্যাম্প হতে একাধিক টহলদল নাফ নদীর তীরে কেওড়া জঙ্গলের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া কর্দমাক্ত অবস্থায় দুইটি বস্তার ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট জমা করার জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Comment

About Us

সম্পাদক: মোহাম্মদ আলমগীর

©2025 – All Right Reserved To NJ Bangla world. 

Powered BY  Milestone